শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বিএনপি’র বৈঠক কাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্কনিউজঃ ঢাকা সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি’র বৈঠক আগামীকাল সোমবার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছেন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের ৭ সদস্য। শনিবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। তাদের সঙ্গে সোমবার ১১টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন। এসময়ের মধ্যে নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করবে প্রতিনিধি দলটি।

ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদল বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সংগঠনসহ বিভিন্ন নির্বাচনী অংশীজনদের সঙ্গে দেখা করবে।

কিউএনবি/বিপুল/০৮.১০.২০২৩/দুপুর ১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit