শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

আমেরিকার অনেক মানুষ দুবেলা ভাত থেকে পারেনা, শুধু আমাদের ওপর খবরদারি: এমপি একরাম

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী আমেরিকার সমালোচনা করে বলেছেন,আমেরিকার অনেক মানুষ আছে যারা দুবেলা ভাত থেকে পারেনা। এগুলো আপনাদের নলেজে আনা উচিত।  শুধু আমাদের ওপর খবরদারি।  আমরা ছোট্র একটি দেশ, পড়ে আছি একটা সাইডে। আমাদের নেত্রী চেষ্টা করছে এ দেশটাকে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান।  রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে জেলা কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।  

একরাম বলেন, প্রতিদিন আমেরিকাতে ২ থেকে আড়াই লক্ষ লোক ফুটপাতে ঘুমায়। কিন্ত ওরা খবরদারি করতে, আমাদের সাথেই বড় লোক দেখাতেই পারে। ওই দেশের ২ লক্ষ লোক প্রতিদিন ফুটপাতে ঘুমায়, ভাঙ্গা গাড়ির মধ্যে ঘুমায় এবং কিছু না পেলে ফুটপাতের মধ্যে কাইত হয়ে ঘুমায়।তিনি আরো বলেন, আপনাদের দুবেলা না খেয়ে থাকতে হয়না।  ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এ কারণে সারা বিশ্বে খাদ্য হাহাকার, জিনিসপত্রের হাহাকার।  আমাদের মত লোক প্রতিদিন প্রচুর টাকা মানুষকে বিলি করতাম। এখন অতটুকু পারিনা।  

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লার আনসার ও ভিডিপির পরিচালক ও রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে জেলা সমাবেশে আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহবুবুব, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো.ইব্রাহীম, র‍্যাব-১১-এর সিপিসি-৩-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো.মাহবুবুর রহমান প্রমূখ।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit