শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ১২০

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে আরও এক হাজার মানুষ আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় বহু ভবন ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেক মানুষ। প্রথম ভূমিকম্পের পর কমপক্ষে আরও তিনবার শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

হেরাত শহরটি ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এটিকে আফগানিস্তানের সংস্কৃতির শহর বলা হয়। এখানে প্রায় ১৯ লাখ মানুষের বসবাস।

গত বছরের জুনে আফগানিস্তানের পাকতিকা রাজ্যে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১ হাজারের বেশি মানুষ মারা যায় এবং ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit