শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আটক ইসরাইলিদের ছাড়তে যে শর্ত হামাসের

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বন্দি করার দাবি করেছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। 

হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোওরি আলজাজিরাকে বলেছেন, আমাদের হাতে অনেক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আটকও হয়েছেন অনেকে। লড়াই এখনো চলছে।তাদের মুক্তিপণ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করা হবে।

হামাস যেসব ইসরাইলি সেনাকে আটক করেছে, তাদের মধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছেন সালেহ আল-আরোওরি। তবে তাদের সংখ্যাটা কত, এ নিয়ে কিছু জানাননি তিনি।

হামাসের এই নেতা হুশিয়ারি দিয়ে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি স্থল আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত আমরা।

হামাসের এ লড়াই স্বাধীনতার জন্য জানিয়ে সালেহ আল-আরোওরি বলেন, এটি কোনো অভিযান নয়। আমরা পরিকল্পনা করেই এ লড়াই শুরু করেছি। আশা করছি এই লড়াই চলবে এবং যুদ্ধের পরিধি বাড়বে। আমাদের একটাই মূল লক্ষ্য, সেটা হলো আমাদের এবং আমাদের পবিত্র স্থানের স্বাধীনতা অর্জন।

কারাবন্দীদের নিয়ে কাজ করা রামাল্লাভিত্তিক বেসরকারি সংস্থা আদ্দামিরের হিসাবে, বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছেন প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৩৩ নারী ও ১৭০ কিশোর। নির্বাহী আদেশে আটক রয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি।

 

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৩,/সকাল ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit