শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন সার্ভিস চালুর দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

আমিনুর রশীদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ Time View

আমিনুর রশীদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি : সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আরও ২টি আন্তঃনগর বিরতিহীন আধুনিক দ্রুতগামী ট্রেন সার্ভিস দ্রুত চালুর দাবীতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি, যাত্রীসেবার মানোন্নয়ন, জনগণের চাহিদা অনুযায়ী সকল আন্তঃনগর ট্রেনে আসন ও কোচের সংখ্যা বৃদ্ধি করাসহ আরও ২টি আন্তঃনগর বিরতিহীন আধুনিক দ্রুতগামী ট্রেন সার্ভিস দ্রুত চালুর দাবীর যৌক্তিকতা ও জনগণের চাহিদার কথা তুলে ধরে মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপজেলার সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আব্দুল কাইয়ুম, মোঃ কাওছার ইকবাল, রাজনৈতিক নেতা নাজমুল হাসান বাবুল, সমাজকর্মী আনিসুল ইসলাম আশারাফী, বিকাশ দাশ বাপ্পন, রাজনৈতিক নেতা নাজমুল হাসান বাবুল, আদিবাসী নেতা শ্যামল দেব বর্মা, সমাজকর্মী শিমুল তরফদার, রূপম আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনকারীদের দাবীসমূহের মধ্যে রয়েছে ঢাকা-সিলেট এবং সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে পরিষদের দাবীকৃত এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত ২টি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ে চালুকরণ। আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে সিলেট বিভাগের বাহিরে আন্তঃনগর ট্রেনগুলোর স্টফেজ বন্ধ করে উক্ত এলাকার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুকরণ। ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তনগর ট্রেনগুলোকে আরামদায়ক ও নিরাপদ ভ্রমনের জন্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণ। পারাবত এক্সপ্রেসের পুরাতন ও জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলোর প্রতিস্থাপন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit