বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কোম্পানীগঞ্জে বেসামাল চিৎকার চেঁচামেচির অপরাধে ১২ কিশোর গ্রেফতার  

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলাচলের রাস্তায় বেসামাল চিৎকার চেঁচামেচির অপরাধে ১২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়।  এর আগে, গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি বাইপাস সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সৈকত হোসেন (২২) আবদুল্লাহ আল মামুন (১৮) সিরাজপুর ইউনিয়নের আবিদ শাহরিয়ার সিফাত (১৮) পৌরসভা ২নম্বর ওয়ার্ডের আহনাফ মাহি (১৮) তাহসিন সালমান (১৮) পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের মাহমুদুর রহমান জিসান (১৮) পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের মোনতাকিম হোসেন (১৮) মেহেদী হাসান (১৮) ইসপার হুদা তাবিব (১৮) পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের মো. ইকবাল তাহসিন (১৮) আরিফুর রহমান (১৮) পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম (১৮)।  
পুলিশ জানায়, গভীর রাতে জনসাধারণের চলাচলের রাস্তায় বেসামালভাবে শোরচিৎকার করাকালে ১২ কিশোরকে গ্রেফতার করে পুলিশ।  পরে শনিবার দুপুরে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, আসামিদের বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit