বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

ডেস্কনিউজঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পের পর পাঁচবার আফটারশক হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও অনেকে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করছে।

পাকিস্তানের স্থানীয় পত্রিকা ডন এই খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার (২৫মাইল) উত্তর-পশ্চিমে। এরপর পাঁচ দশমিক পাঁচ, চার দশমিক সাত, ছয় দশমিক তিন, পাঁচ দশমিক নয় ও চার দশমিক ছয় মাত্রার পাঁচটি আফটারশক হয়েছে।

তালেবান সরকারের একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ভূমিকম্পের সাথে সাথে ভবনের বাসিন্দা এবং দোকানদাররা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়।

হেরাতের বাসিন্দা ৪৫ বছর বয়সী বশির আহমেদ এএফপিকে বলেন, ‘আমরা অফিসে ছিলাম। হঠাৎ ভবনটি কাঁপতে শুরু করে। দেয়ালের প্লাস্টার খসে পড়তে শুরু করে। এবং দেয়াল ও ভবনের কিছু অংশ ভেঙ্গে পড়তে থাকে।’

তিনি বলতে থাকেন, ‘আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমি খুব দুশ্চিন্তায় এবং আতঙ্কে ছিলাম! ভয়ঙ্কর অবস্থা ছিল!।’

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোল্লা জান সায়েক এএফপিকে বলেন, হতাহতের প্রাথমিক সংখ্যা কম হলেও তিনি আশঙ্কা করেছিলেন যে এটি আরো বাড়বে। কারণ গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকায়ও ভূমিধস হয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে সমস্ত তথ্য এবং বিবরণ নেই।

কিউএনবি/বিপুল/০৭.১০.২০২৩/ বিকাল ৪.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit