শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

‘আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা হামাসের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনের হামাস ইসরাইলে যে সামরিক হামলা শুরু করেছে তাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন হামাসের মুখপাত্র খালেদ কাদোমি। তিনি কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে একথা বলেন।

শনিবার হামলা শুরুর দিনে তিনি বলেন, ‘আমরা চাই গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক। ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, আমাদের পবিত্র স্থান আল-আকসায় ইসরাইলি সহিংসতা বন্ধ হোক। এসব কারণেই আমরা যুদ্ধ শুরু করেছি।’

তিনি বলেন, ইসরাইলি বসতি স্থাপনকারীরাও দখলদার। এবং আন্তর্জাতিক আইন অনুসারে তারাও আক্রমণকারী।

‘সুতরাং আজকের যে পরিস্থিতি তা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ,’ বলেন তিনি।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হবো।’

সংঘাত শুরু হওয়ার পর এক ভিডিও বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের শত্রুদের এজন্য অনেক মূল্য দিতে হবে, যা তারা কখনো কল্পনাও করতে পারেনি।’

শনিবার ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরাইলের কয়েকটি শহরে ঢুকে ইসরাইলি কিছু সৈন্যকে আটক এবং তাদের সামরিক যান জব্দ করেছে বলে জানিয়েছে। এর জবাবে ইসরাইলও গাজায় হামলা চালানোর কথা জানিয়েছে।

আজ শনিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, শনিবার সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্টরম’ শুরু হয়েছে। ইসরাইলও গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।

সূত্র : আলজাজিরা

কিউএনবি/বিপুল/০৭.১০.২০২৩/ বিকাল ৩.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit