শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

জামিনে বেরিয়ে সাক্ষীর হাত-পা ভেঙে দিল আসামি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর বাউফলে জেল থেকে বের হয়েই সবুজ হাওলাদার (২৭) নামে এক সাক্ষীর হাত-পা ভেঙে দিয়েছেন মাদক মামলার আসামিরা। এ সময় ইট দিয়ে সবুজ হাওলাদারের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবুজের হাত-পায়ের পাঁচটি স্থানে হাড় ভাঙা পাওয়া গেছে। এ ছাড়া মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। 

শুক্রবার উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সবুজ একই ইউনিয়নের রামনগর গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেলচালক। 

সুজনের বাবা আবুল বাশার সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সুজন। পরে সকাল ১০টার দিকে যাত্রী নিয়ে মদনপুরা ইউনিয়ন পরিষদ এলাকায় গেলে মাদক ব্যবসায়ী ডালিম, সোহেল ও জাহিদসহ ৭-৮ জনে মিলে সুজনকে মৃধার বাজার এলাকায় নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেন এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেন। এ ছাড়া কুপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে রাস্তার পাশে ফেলে চলে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে সুজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

তিনি আরও বলেন, তিন বছর আগে ডালিম ও সোহেলকে মাদকসহ (গাঁজা) গ্রেফতার করেছে বাউফল থানাপুলিশ। পরে পুলিশ ওই মামলায় সুজনকে সাক্ষী করেছেন। আদালতে সাক্ষী দেওয়ার আগেই সুজনের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে জানার জন্য ডালিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাক্ষাৎ পাওয়া যায়নি। 

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ভিকটিমের হাতে এবং পায়ে জখম রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit