মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥ খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রথমবার অবসরের পর মেসিকে নিয়ে যা বলেছিলেন রোনালদো বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি শহরজুড়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ব্ল্যাকহোল ক্লাবে যোগ না দেওয়ায় গুলি; কিশোরগ্যাংয়ের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার  নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদও সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা অটোচোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৫১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা অটো চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার এবং চোরাই অটো উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।নীলফামারী জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার ডোমার (সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রেজওয়ানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৫ অক্টোবর) নীলফামারী সদরসহ ডোমার এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় চোরাইকৃত অটো ও মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ বাবুপাড়া গ্রামের নিলচন চন্দ্র রায়ের ছেলে কেশব রায় (৩০), সোনারায় ইউনয়নের ডুগডুগি বড়গাছা ভাটিয়া পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৩), নীলফামারী সদর উপজেলার উত্তর চওড়া নয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৮), তরণীবাড়ী পুকুরপাড় এলাকার শাহ আলমের ছেলে হাফিজুল ইসলাম (৩০), এবং একই এলাকার তরণীবাড়ী মাদ্রাসা পাড়ার ফরজ আলীর ছেলে রাশেদ খান মিলন (৩৩)। আসামিদের কাছ থেকে বাদির চুরি যাওয়া অটো রিক্সা ও মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে ৫ অক্টোবর ডোমার থানায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা নং- ০৪ দায়ের করে পুলিশ এস্কটের মাধ্যমে প্রিজন ভ্যানে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বলেন, আসামীরা সঙ্গবদ্ধ আন্তঃ জেলা অটো চোর চক্রের সক্রিয় সদস্য। নিয়মিত মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৩,/সকাল ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit