সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

বিশ্বকাপ থেকে যে নিয়ম তুলে দিল আইসিসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৯২ Time View

স্পোর্টস ডেস্ক : গত বারের বিশ্বকাপ ফাইনালে (২০১৯) দেখা যায় অদ্ভুত নিয়ম। ৫০ ওভারের ম্যাচ এবং সুপার ওভার উভয় ক্ষেত্রেই দু’দলের স্কোর সমান হয়ে যাওয়ায় যে দল বেশি বাউন্ডারি মেরেছিল, তাদের জিতিয়ে দেওয়া হয়। সেই নিয়ম কাজে লাগিয়েই নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ইংল্যান্ড। কিন্তু এ বারের বিশ্বকাপে সেই বিতর্কিত নিয়ম আর দেখা যাবে না।

গত বিশ্বকাপের ওই ফলাফলের পরেই আইসিসি প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল। ইংল্যান্ড ‘চুরি’ করে বিশ্বকাপ জিতেছে এমন অভিযোগও উঠেছিল। দু’দলের লড়াই না দেখে কেন বেশি বাউন্ডারি মারার বিচারে একটা দলকে জিতিয়ে দেওয়া হবে, সেই প্রশ্ন উঠেছিল। তীব্র চাপের মুখে পড়ে ২০১৯-এরই অক্টোবর মাসে আইসিসি নিয়ম তুলে দেওয়ার কথা জানিয়েছিল।

সে ক্ষেত্রে যদি এ বারও কোনও ম্যাচে দু’দলের ৫০ ওভার এবং সুপার ওভারের স্কোর সমান হয় তা হলে কী করা হবে? আইসিসি জানিয়েছে, সে ক্ষেত্রে আরও একটি সুপার ওভার খেলা হবে। যতক্ষণ না ম্যাচের ফলাফল পাওয়া যাচ্ছে, তত ক্ষণ সুপার ওভার চলতেই থাকবে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit