রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

‘বিগ বস’ থেকে ‘ইয়ারিয়া ২’ কেন ফিরিয়েছিলেন মিমি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৭ Time View

বিনোদন ডেস্ক : বিগ বস ১৬, খাতরো কে খিলাড়ি-র মতো অফার এসেছিল কলকাতার মিমি চক্রবর্তীর কাছে। কিন্তু সরাসরি নাকচ করে দিয়েছেন নায়িকা। ইয়ারিয়া ২ এর অডিশন দিলেও পরে আর সে কাজ করেননি। সম্প্রতি কাজগুলো নিয়ে নিজের মন্তব্য জানালেন মিমি।

হিন্দি ছবিতে কাজের প্রসঙ্গে তিনি বলেন, ‘হিন্দি থেকে যা প্রস্তাব আসে তা নিয়ে কাজ হবে এমন কোনও মানে নেই। বাংলা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার পর হিন্দিতে অন্য চরিত্রে অভিনয় করলে দর্শকের প্রতি অবিচার করা হবে।’

বর্তমানে অনেক টলিউড তারকাই হিন্দিতে কাজ করছেন। কেউ কেউ আবার কাজ করছেন দক্ষিণী ছবিতে। সদ্য টোটা ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ককে দেখা গিয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিতে। তেমনই সদ্য যিশুর দক্ষিণী ছবির ঝলক এসেছে প্রকাশ্যে। তেমনই যশ কাজ করছেন বলিউডে। এর আগে প্রসেনজিতকেও দেখা গেছে হিন্দি ওয়েব সিরিজে।

টলিউড তারকারা যখন বলিউডে যাত্রা করতে ব্যস্ত তখন ভিন্ন সুর মিমির গলায়। একাধিক হিন্দিতে কাজের সুযোগ পেয়ে তিনি তা ছেড়ে দিলেন। শীঘ্রই মুক্তি পাবে মিমির রক্তবীজ। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় পুলিশের চরিত্রে দেখা দেবেন মিমি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit