রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

তিন দিনের নতুন কর্মসূচি দিল গণতন্ত্র মঞ্চ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। এরমধ্যে ১০ অক্টোবর আলোচনা সভা, ১২ অক্টোবর ছাত্র কনভেনশন ও ১৮ অক্টোবর এক দফার ভিত্তিতে যুগপৎ এর সমাবেশ। বৃহস্পতিবার রাতে নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি  আন্দোলনের প্রধান সম্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন। 

আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য  মীর মোফাজ্জল হোসেন মোস্তাক।
 
মঞ্চের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকার পাঁয়তারা করছেন তারা। সরকারি দল দেশের জনগণ নয়, বরং বিদেশি শক্তির অনুগ্রহ নিয়ে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। 

সভায় নেতৃবৃন্দ আরও বলেন, দেশের সার্বভৌমত্ববিরোধী এ ধরনের কোনো অপতৎপরতা দেশের মানুষ বরদাস্ত করবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে অবৈধ, মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তারা।

 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সকল ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit