বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে ভারতীয় গরুসহ চোরাকারবারী দলের ৩ সদস্য গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২০৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ভারতীয় গরুসহ চোরাকারবারী দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।বুধবার (৪ অক্টোবর) দুপুরে চিলাহাটি পুলিশ তদন্তের এসআই খালেদ ফিরোজ নয়ন এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিত্বে চিলাহাটি বউবাজার এলাকার চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় গরু বহনের জন্য নছিমন গাড়ি ও ২টি চোরাইকৃত ভারতীয় গরু উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন, উপজেলার গোমনাতী ইউনিয়নের উত্তর গোমনাতী পশ্চিম মাস্টার পাড়া এলাকার করিম উদ্দিনের ছেলে মস্তু হোসেন (৫৯), কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর কেতকীবাড়ী বিওপি স্কুল পাড়া এলাকার শহর উদ্দিনের ছেলে সামছুল আলম (৬০) এবং দক্ষিণ কেতকীবাড়ী গুয়াবাড়ী এলাকার মৃত-আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নান (৪৫)। তাদের বিরুদ্ধে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় গরু বহন ও দখলে রাখার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(১) বি/২৫-ডি ধারায় ০৫/১০/২০২৩ইং তারিখে মামলা নং-০৩ দায়ের করা হয়। এ বিষয়ে ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বলেন, তাদের এই চক্র দীর্ঘদিন যাবত ভারত থেকে অবৈধ্য ভাবে গরু চোরাকারবারীর সাথে জড়িত। নিয়মিত মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সকল ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit