বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

প্রশংসনীয় কাজে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ১০টি পুরস্কার পেলো খাগড়াছড়ি  জেলা পুলিশ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,  চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় এর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশ পুলিশ এর সেবায় উন্মোচন করেছে নতুন দিগন্তের। এই অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ  উন্নয়ন এর কিছু দৃষ্টান্ত স্থাপন করে আইজিপি মহোদয় কতৃক পুরষ্কৃত হয়েছে।
এই অর্জন কেবলমাত্র সম্ভব হয়েছে মাননীয় ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় এবং সম্মানিত পুলিশ সুপার খাগড়াছড়ি জেলা জনাব
মুক্তা ধর পিপিএ (বার) এর সার্বিক তত্ত্বাবধানে।  *পুরস্কার সমূহের বিষয়বস্তু  নিম্নরূপ:* 
যেসমস্ত বিষয়বস্তুর উপর খাগড়াছড়ি জেলা পুলিশ পুরুস্কার পেলো -১.খাগড়াছড়ি জেলার সদর থানা পুলিশ কর্তৃক মামলা রজুর ০২ ঘন্টার মধ্যে চুরিকৃত মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০১ জন গ্রেফতার। ২. খাগড়াছড়ি জেলার রামগড় থানায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আসা বিপুল পরিমাণে ভারতীয় ঔষধ ও প্রসাধনীসহ ০১ জন গ্রেফতার।৩. খাগড়াছড়ি পার্বত্য জেলায় চোরাই হওয়া পিকআপ গাড়ি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ০১ জন গ্রেপ্তার। ৪. খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্ত এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে আসা ৫৪০ কেজি চিনিসহ ০১ জন চোরাকারবারি  গ্রেফতার। ৫. খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশ কর্তৃক ৩০ কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার। ৬ খাগড়াছড়ি জেলার পানছড়ি থানায় বিপুল পরিমানে বিদেশি সিগারেট ও ০১ টি অটো-রিক্সা জব্দসহ চোরাকারবারি চক্রের ০১ জন আসামি গ্রেফতার।৭. খাগড়াছড়িতে বিদেশি পিস্তল  ও গুলিসহ ০১ জন চাঁদাবাজ গ্রেফতার।
৮. খাগড়াছড়ি জেলায় চোরাচালানের মাধ্যমে  অবৈধভাবে বিপুল পরিমানে ডেঙ্গু পরীক্ষার কিট আনার অপরাধে ০৬ জনকে গ্রেফতার । ৯. খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর থানা পুলিশ কর্তৃক অপহৃত ভুক্তভোগীকে ঢাকা থেকে উদ্ধার এবং অপহরণ চক্রের ০৩ জন সক্রিয় সদস্য গ্রেফতার ।১০ খাগড়াছড়ি জেলায় চোরাচালা এর মাধ্যমে আসা ভারতীয় ঔষধসহ একটি প্রাইভেট কার জব্দ এবং চোরাচালান চক্রের ০১ জন সদস্য গ্রেফতার। 

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম।(বার)জানান সব অর্জন কেবলমাত্র  জেলা পুলিশের কৃতিত্ব নয় বরং আমাদের বিশ্বাস দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আরো উৎসাহিত ও উদ্বীপ্ত করবে। সর্বশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম।(বার)  আইজিপি মহোদয় এর প্রতি।বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে গত এক বছর তিনি তার কর্মে দেখিয়েছেন দক্ষতা ,সততা ও নিষ্ঠা।অনুজ হিসেবে বাংলাদেশ পুলিশ এর সকল সদস্যদের কাছে শ্রদ্ধেয় স্যার এর কর্মজীবন সর্বদা অনুকরণীয় এবং আমাদের বিশ্বাস স্যার এর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ এর এই অগ্রযাত্রা থাকবে চির অম্লান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit