বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন স্মরণে মিলাদ ও দোয়া

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৪২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সদ্য প্রয়াত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাষ্ট্রীয়ভাবে মানবকল্যাণ পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের স্মরণে বৃহস্পতিবার বিকেলে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর এলাকার বাগানবাড়িতে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু ও প্রয়াতের শ্যালক তানভীর আহমেদ।

বক্তারা আল-মামুন সরকারকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেন। তিন খুবই সহজ সরল জীবনযাপন করতেন। গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে শহরের বাগানবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে মারা যান আল-মামুন সরকার (৬৫)। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit