রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘তলেতলে’ ও ‘খেলা হবে’ মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে এক সপ্তাহ পর্যন্ত কেউ জানে না। তাহলে তলেতলে অনেক কিছু হচ্ছে আমি যে কথা বলেছি, আমি তো ভুল বলিনি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে গুজব এবং অপপ্রচারের জন্য বিষয়টি এমন দাঁড়িয়েছে যে আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অবনতির দিকে। আমাদের সম্পর্ক খারাপ। এ ধরনের একটি গুজব এবং অপপ্রচার ব্যাপকভাবে ছড়িয়েছে। সম্পর্ক খারাপ এ বিষয়টি আমাদের দেশে সার্বিক অবস্থা রাজনীতিতে এ মুহূর্তে কাম্য নয়। আমি কথাটা যা বলেছি সেটি কি আপনারা অনুধাবন করছেন না?’

তিনি বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যার যে সেলফি—তখনও তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। এটা তো আর প্রকাশ্যে আসেনি। মিডিয়ায়ও আসেনি। সুতরাং তলেতলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন বা আমাদের সম্পর্ক ভালো আছে। আমি সেটা বোঝাতে চেয়েছি।’ কিন্তু বিষয়টির নেতিবাচকতার প্রসঙ্গ টানা হলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘কেউ নেতিবাচকভাবে নিতে চাইলে অসুবিধা কী? তলেতলে যে বলি সেটা পাবলিক খায়। খেলা হবে যে বলি, এটাও পাবলিক খায়। জনগণ চায় বলেই তো সেটা বলি, বলব।’

ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে–এটি উদ্ভট চিন্তাভাবনা বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। এ ক্ষেত্রে ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। সম্পর্কের বিষয়টি নির্বাচনের সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, ‘দেশে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। এ ক্ষেত্রে ভারত বা যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। ভারতের সঙ্গে আমাদের (আওয়ামী লীগের) সম্পর্ক ভালো আছে, তারা পরীক্ষিত বন্ধু। আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো আছে।’

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit