বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩১১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সামুকগ্রামের শিশির চক্রবর্তী (২৮), নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার মোহাম্মদ সজীব মিয়া (২৭) ও একই উপজেলার দক্ষিণ কান্দাপাড়ার নূরতাজ বেগম (৬০)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভেলানগরের জেলা পরিষদের সামনের ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তিনজনকে আটক এবং তাদের দখল হতে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit