বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

কাবাডিতে স্বপ্নভঙ্গ, কোচকে দায় দিলেন অধিনায়ক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় খেলা কাবাডি। এই খেলার উৎপত্তি বাংলাদেশ থেকে। তাই এশিয়ান গেমসে এই ইভেন্টে পদকে চোখ ছিল সবার। কিন্তু সেখানেই হতাশ করেছেন তারা। খেলা শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ কাবাডি দলের অনেকেই কোর্টে বসে পড়লেন। তাদের কারও চোখে ঝরল পানিও। গত আসরের মতো এবারও পদকশূন্য থেকে কাবাডি দলকে ফিরে আসতে হচ্ছে।

ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশের কোচ ও অধিনায়ক উভয়ই বলেছিলেন চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে খেলা সম্ভব। তাইপেকে হারানো তো দূরের কথা, ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে তাইপে ৩১-১৮ পয়েন্টে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

কাবাডি ফেডারেশন উন্নত পারফরম্যান্সের জন্য বিদেশি কোচ এনেছে। আজ এশিয়াডে পদক হারানোর পর অধিনায়ক তুহিন তরফদার কোচের ওপরই দায় চাপালেন পরোক্ষভাবে, ‘প্রথম হাফে আমরা অল্প ব্যবধানে পিছিয়ে ছিলাম। আমরা বিশ্বাসী ছিলাম ব্যবধান ঘুচাতে পারব। কিন্তু দ্বিতীয় অর্ধে কোচ এবং অনেকে বলছিল ‘‘মারো না কেন, ধরো না কেন। এতে আমাদের খেলোয়াড়রা খেই হারিয়ে ফেলে। উল্টো আমরা লোনা খেয়ে গিয়ে আরো পিছিয়ে পড়ি।’

কোচ বাইরে থেকে নির্দেশনা দেবেন এবং খেলোয়াড়রা সেটা অনুসরণ করবেন সেটাই চিরাচরিত নিয়ম। অথচ বাংলাদেশের কাবাডি তার উল্টো। কোচের নির্দেশনা শুনেন না খেলোয়াড়রা- এমন অভিযোগ রয়েছে। আজ পদক হারিয়ে কোচের নির্দেশনাকে দায় করলেন অধিনায়ক।

গতকাল ভারতের বিপক্ষে হারের পর তুহিনই বলেছিলেন বাংলাদেশ চাইনিজ তাইপেকে হারানোর সামর্থ্য রাখে। আজ সেই তাইপের বিপক্ষে হেরে পদক হারানোর পর বললেন, ‘তাইপেকে আমরা বঙ্গবন্ধু কাপে হারিয়েছি। আমরা জাপানের সঙ্গে যেভাবে খেলেছি এবং জাপান-তাইপে ম্যাচে যে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে সেই আলোকে আমরা এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম।’

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit