বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

গোপনে বিয়ে করছেন উরফি জাভেদ?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : বিতর্কের আরেক নাম উরফি জাভেদ। পোশাক নির্বাচন নিয়ে তো বটেই, বিভিন্ন ‘বেফাঁস’ মন্তব্য করেও একাধিক বার আলোচনায় উঠে এসেছেন তিনি। বিতর্কের তালিকা থেকে বাদ পড়েনি প্রেমও! তবে এবার সব বিতর্ক উড়িয়ে জীবনের অন্যতম বড় মাইলফলক স্পর্শ করলেন উরফি। শোনা গেছে, বিয়ে করছেন তিনি। সদ্য নাকি বাগদানও সেরেছেন। সোশ্যালে ছড়িয়েছে সেই ছবি।

একটি ছবিতে দেখা যাচ্ছে, এক রহস্যময়ী পুরুষের হাতে হাত রেখে পূজা করছেন উরফি। যদিও ছবিতে পুরুষের মুখ দেখা যাচ্ছে না। ভালোবাসার ইমোজি দিয়ে তার মুখ ঢাকা। উরফি ও তার সঙ্গীর সামনে জ্বলছে হোমের আগুন। তার চারপাশে ছড়ানো রাশি রাশি ফুল। ছবি থেকেই স্পষ্ট, একসঙ্গে কোনও একটি পূজা করছেন তারা। সাধারণত হিন্দুদের বিয়ের আগে ‘রোকা’ অনুষ্ঠানের ক্ষেত্রে এমন পূজার প্রচলন আছে। তবে কি সত্যি সত্যিই জীবনের নতুন ইনিংস শুরু করলেন টেলিভিশনের বিতর্ক-কন্যা?

সোশ্যালে ভাইরাল হওয়ার ছবিতে উরফির পরনে গাঢ় নীল রঙের একটি সালওয়ার কামিজ়। মাথা ঢাকা ওড়নায়। সাধারণত, এমন পোশাকে দেখা যায় না উরফিকে। কয়েক মাস আগে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তারকার একটি অন্তরঙ্গ ছবি। এক ব্যক্তিকে জড়িয়ে ধরে তার মুখে চুম্বন এঁকে দিচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যালে এমনই একটি ছবি পোস্ট করেন উরফি। ক্যাপশনে লেখেন, ‘তোমাকে ভালবাসি’।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit