শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

উইলিয়ামসনের পর ইংল্যান্ড ম্যাচে নেই সাউদিও

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : শঙ্কা ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টিম সাউদিকে পাচ্ছে না নিউজিল্যান্ড। শিরোপাধারী ইংল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই লড়তে হবে কিউইদের।

আহমেদাবাদে দুই দলের ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের। এই ম্যাচে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড আগে থেকেই নিশ্চিত ছিল। এবার সাউদিকেও হারাল তারা।

হাঁটুতে অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে না ওঠেননি উইলিয়ামসন। তাই ইংলিশদের বিপক্ষে তাকে বিবেচনার বাইরে রেখেছে নিউজিল্যান্ড। তারকা এই ব্যাটসম্যান অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যাটিং করেছেন।

গত মাসে ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে আঙুলে চোট পান সাউদি। তার বৃদ্ধাঙ্গুল নড়ে গেছে এবং চিড়ও ধরেছে। আঙুলে অস্ত্রোপচার করাতে হয়েছে এই পেসারের। তাই তাকে বিশ্বকাপ শুরুর অভিযানে পাচ্ছে না কিউইরা।

আগের দিন সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘কেইন (উইলিয়ামসন) আগে থেকেই নেই, এখন টিমকেও (সাউদিকেও) আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে।’

কিউই বোর্ডের চিকিৎসা বিভাগের ছাড়পত্র পাওয়ায় গত শনিবার ভারতে দলের সঙ্গে যোগ দেন সাউদি। তবে ঝুঁকি এড়াতে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও মাঠে নামেননি তিনি। আজ প্রথমবার অনুশীলনে নেমে অস্বস্তি বোধ করায় তাকে বাদ দিয়েই উদ্বোধনী ম্যাচের একাদশ সাজাতে হচ্ছে নিউজিল্যান্ডকে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit