সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

মারা গেছেন কেয়ামত থেকে কেয়ামত ছবির প্রযোজক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেক্স : নব্বই দশকের ব্যবসাসফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর অন্যতম প্রযোজক ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব সুকুমার রঞ্জন ঘোষ আর নেই। গতকাল সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চলচ্চিত্রাঙ্গনের বাইরে সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্রশিল্পে তার অবদানকে অনন্য ও স্মরণীয় বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

চলচ্চিত্র প্রজক–পরিবেশক সমিতি এক শোকবার্তায় জানিয়েছে, সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। সংগঠনটি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, সুকুমার রঞ্জন ঘোষ দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

 

কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:৪৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit