শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

‘এই সমাজ কি আমায় মেনে নেবে?’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেক্স : কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী বরাবরই স্পষ্টভাষী। নিজের জীবনের আনন্দ, বিষাদ কিংবা একান্ত ভালোলাগার মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দ্বিধাবোধ করেন না তিনি। তবে সম্প্রতি তার একটি মন্তব্য নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। এক ভিডিও বার্তায় গায়িকাকে প্রশ্ন করতে শোনা যায়, ‘জানি না এই সমাজ আমায় মেনে নেবে কি না।

সম্প্রতি ‘প্রজাপতি ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ইমন। যাত্রাপথে গাড়ির ভেতরে শীতের দাপটে নাজেহাল অবস্থা তার। পরনে ভারী জ্যাকেট, গলায় মাফলার আর চোখে লাল চশমা সব মিলিয়ে শীতের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে রীতিমতো যুদ্ধ করছেন তিনি। ভিডিওতে তাকে কাঁপতে কাঁপতে বলতে শোনা যায়, ‘মুশকিলটা হচ্ছে আমার একদম ঠান্ডা ভালো লাগে না।’

যেখানে শীতকাল অনেকের কাছেই বছরের প্রিয় ঋতু কিংবা উদযাপনের সময়, সেখানে ইমনের এই ‘শীত-ভীতি’ তাকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। আর সেই সূত্র ধরেই মজার ছলে গায়িকা প্রশ্ন তুলেছেন, শীত অপছন্দ করার কারণে সমাজ তাকে বর্জন করবে কি না। ইমনের এই খুনসুটি মাখা ভিডিওতে ভক্তরা নানা মন্তব্য করেছেন। কেউ তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন শীত তাদেরও দুশমন, আবার কেউ কেউ মিষ্টি রোদে শীত উপভোগ করার পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমনের এই ‘শীত-বিলাপ’ এখন বেশ চর্চায়।

 

 

 

কিউএনবি / মহন / ২৩ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit