শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

রাঙামাটিতে কিশোরীর ধর্ষক সুনীল চাকমার শাস্তির দাবিতে পিসিসিপি’র মানববন্ধন

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির জুরাছড়িতে বাঙ্গালী বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ(পিসিপিসি)।বুধবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এই কর্মসূচী পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব। এতে অন্যান্যের মধ্যে পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি প্রমুখ নেতৃবৃন্দ উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা জুরাছড়ির সাংবাদিক, সুশীল সমাজসহ পাহাড়ের নারী সংগঠনগুলোর সমালোচনা করে বলেন, পাহাড়ের ঠুনকো বিষয় নিয়ে নিরাপত্তা বাহিনী ও বাঙ্গালীদের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করে সারাবিশে^ পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে ভূল তথ্য তুলে ধরে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়।কিন্তু দিনে-দুপুরে একটি বাঙ্গালী কিশোরীকে উপজাতীয় সন্ত্রাসী সুনীল চাকমা কর্তৃক যৌন নির্যাতন চালানো হলো, হাতেনাতে তাকে আটক করলো, আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত সন্ত্রাসী সুনীল চাকমার বিরুদ্ধে জুরাছড়ি থানায় মামলা হওয়ার পরেও সন্ত্রাসী সুনীল চাকমা সম্প্রদায়ের লোক হওয়ার সুবাধে এই নির্মম ঘটনাটি নিয়ে জুরাছড়িতে কোনো নিউজ হলো না, নারী সংগঠনগুলো কোনো প্রতিবাদ করলো না।এই ধরনের এক চোখা নীতি অবলম্বনকারিরা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন বক্তারা।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit