রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

‘আমাদেরকে রাস্তায় নামতেই হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদেরকে রাস্তায় নামতেই হবে। এ ছাড়া অন্য কোনো পথ নাই।’ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যোগে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দ্রুত সুচিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের’ দাবিতে আয়োজিত মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, ‘বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার এবং মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। শান্তিপূর্ণ কোনো কিছু হবে বলে আমার মনে হয় না।’

তিনি বলেন, ‘আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। ঘরে বসে থাকলে চলবে না।এখন বা‌ইরে বের হওয়ার সময়, রাস্তায় নামার সময়। তাই  ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলেই এই সরকারের পতন হবে। দেশে গণতন্ত্র ফিরে আসবে।’দুদু আরও বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা জায়গায় দাঁড়াতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘দেশনেত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এটা প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি, তার জীবনে কোনো নির্বাচনে হারেননি। তার পরিবার থেকে তার সুচিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। এটাই প্রথম আবেদন না।

এর আগেও করা হয়েছিল। আমরা মনে করেছিলাম অসুস্থ নেত্রী, যিনি দেশনেত্রী, আপসহীন নেত্রী তার সুচিকিৎসার জন‌্য বিদেশে প্রেরণের কোনো ব্যবস্থা করবে সরকার। কিন্তু আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলার আগে যুক্তরাষ্ট্রে ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এটা সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি দাম্ভিকতার সঙ্গে এটা নাকচ করে দিয়েছেন।’

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপ‌তি‌ত্বে ও সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় মানববন্ধ‌নে আরও বক্তব‌্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পা‌র্টির মহাস‌চিব আহসান হা‌বিব লিংকন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit