শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নারকেল তেলের নানা ব্যবহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রুপচর্চায় প্রাচীন সময় থেকেই ব্যবহৃত হয়ে আসছে নারকেল তেল। ত্বক, চুলের বিভিন্ন সমস্যার চটজলদি সমাধান করতে অত্যন্ত উপকারী একটি উপাদান এটি। তবে শুধু ত্বক আর চুল নয়, ঠোঁটের শুষ্কভাব এবং বগলের দুর্গন্ধ দূর করতেও দারুণ উপকারী নারকেল তেল।

নারকেল তেলের গুণাগুণ

নারকেল তেলে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ। যা দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। পাশাপাশি নারকেল তেল হল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যে কারণে ত্বকের শুষ্কভাব দূর করে হাইড্রেট রাখে।

জেনে নিন কী ভাবে কাজে লাগাবেন নারকেল তেল।

শুষ্ক ঠোঁটে নারকেল তেলের ব্যবহার

ঠোঁট রুক্ষ শুষ্ক হয়ে গেলে নারকেল তেল এবং মধু একসঙ্গে মিশিয়ে লাগালে উপকার পাওয়া যায়। নারকেল তেল এবং মধু, উভয় প্রাকৃতিক উপাদানই ত্বক আর্দ্র রাখতে পারে। তাই এই দু’টি উপাদান একসঙ্গে ব্যবহার করা হলে ঠোঁটের শুষ্কভাব ও ফাটা সহজেই নিরাময় হবে।

এক চা চামচ নারকেল তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে ঠোঁটে লাগান। মিনিট পাঁচেক রাখার পর টিস্যু দিয়ে আলতো করে ঠোঁট মুছে ফেলুন। দিনে বেশ কয়েকবার এই মিশ্রণ লাগাতে পারেন।

বগলের দুর্গন্ধ দূর করতে নারকেল তেল

বেকিং সোডা এবং নারকেল তেল একসঙ্গে মিশিয়ে বগলে লাগালে দুর্গন্ধ দূর হয়। বেকিং সোডা ঘাম শোষণ করে এবং দুর্গন্ধ কমায়। নারকেল তেল ত্বকে পুষ্টি যোগায় এবং ময়েশ্চারাইজ করে।

দুই চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। সুগন্ধের জন্য এই মিশ্রণে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। বগলে কয়েক মিনিট লাগিয়ে রাখুন এই মিশ্রণটি। তারপর পানি ধুয়ে ফেলুন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit