শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

 অটোরিকশায় চার্জ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু  

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।নিহত আলমগীর হোসেন ওরফে রাব্বি (২৫) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউরিয়া গ্রামের সিরাজ স্বর্ণকার বাড়ির মো.ওলেমানের ছেলে।  সে পেশায় একজন মুরগি ব্যবসায়ী ছিল। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের রাজনের বাড়িতে এ ঘটনা ঘটে। নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি দাবি করেন, নিহত ব্যবসায়ী একই গ্রামের রাজনের অধীনে ব্যাটারী চালিত অটোরিকশায় করে মুরগি বিক্রি করত।  প্রতিদিনের ন্যায় সে রিকশা চালিয়ে কাজ শেষে পুনরায় রাজনের বাড়িতে অটোরিকশা চার্জ দিতে যান। অসাবধানতাবশত সেখানে রিকশা চার্জ দেওয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে হাসপাতাল থেকে তারা মরদেহ বাড়িতে নিয়ে যায়। অপর এক প্রশ্নের জবাবেব চেয়ারম্যান বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit