বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

আখাউড়ায়  অভিযানে কারেন্ট জাল জব্ধ, বেকারীকে ৫০ হাজার টাকা  জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে এক বেকারী মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

জানা যায়, উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও  সিনিয়র মৎস্য কর্মকর্তার সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত সকালে পৌরশহরের বড় বাজার নৌ ঘাট থেকে খড়মপুর ও ধরখার পর্যন্ত তিতাস নদীতে অভিযান চালায়। এসময় ১৫টি রিং জাল, ৩০টি কারেন্ট জাল ও ২০০ মিটার বেড়জাল জব্দ করে।  এসময় ৮০ কেজি বিদেশী মাগুর মাছ জব্ধ করা হয়। 

জব্দকৃত জালগুলো পরে উপজেলা পরিষদ মাঠে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এদিকে মোগড়া ইউনিয়নের মোগড়া বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির দায়ে বিসমিল্লাহ বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান  আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit