মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

শার্শায় বিএনপি নেতা অসুস্থ্য হাসান জহিরকে দেখতে এসে ৯ নেতা কর্মি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৯৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ বিএনপি’র ২৮ জনকে নামীয় আসামী করে আবারো নতুন একটি নাশকতা মামলা দিয়েছে। আটক করেছে ৯জনকে। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৪০/৪৫ জনকে। যার মামলা নং ০৩, তাং ০১/১০/২৩। আটককৃতদের স্বজনেরা জানান অসুস্থ্য শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরকে দেখতে গিয়ে তার দক্ষিন বুরুজবাগান গ্রামের নিজ বাড়ি থেকে বিএনপি’র ৯ জন নেতা কর্মিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে নতুন করে নাশকতা করতে হাসান জহিরের বাড়িতে একত্রিত হওয়ার গোপন সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। বাকি আসামীরা পালিয়ে গেছে বলে জানান। ঘটনাটি ঘটেছে শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামে বরিবার রাত সাড়ে ৮ টার সময়।

আটক আসামীদের স্বজনেরা জানান, গত শুক্রুবার শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হন। খবর জেনে আটককৃতরা বিএনপি নেতা হাসান জহিরকে দেখতে তার বাড়িতে যান। এ সময় তার বাড়িতে অবস্থানকালে শার্শা থানা পুলিশ আচমকা কোন অভিযোগ ছাড়াই ৯ বিএনপি নেতা কর্মিকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃত নেতা কর্মিরা হলেন, শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহায়ক আব্দুর রউফ মন্টু(৫৫), শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আব্দুল অহেদ (৫৫), অলিয়ার রহমান (৬০), শার্শা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম (৫৫), সাধারন সম্পাদক মোঃ সুন্নোত আলী (৫৩), শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন (৪৫), যুবদল কর্মি হাফিজুর রহমান হাফি (৪০), তরিকুল ইসলাম(৪০) ও হাসান জহিরের দেখতে আসা ভাগ্নে রাসেল মাহমুদ (৩২)।

এ ছাড়া নতুন নাশকতা এ মামলায় আরও আসামী করা হয়েছে ১৯ জনের নামে। অজ্ঞাত আসামী করা হয়েছে ৪০/৪৫ জন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির বলেন গত শুক্রুবার বাড়ি থেকে বের হয়ে তিনি নাভারন হাসপাতাল মোড়ে একটি শিশু বাচ্চাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন। দূর্ঘটনায় তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন বলে জানান। তাৎক্ষনিকভাবে সে নাভারন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। তিনি এখন দক্ষিন বুরুজবাগান তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

তার দূর্ঘটনার এমন খবর পেয়ে তাকে দেখতে শার্শা উপজেলার শত শত বিএনপি, যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মি সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়িতে ভিড় আসেন। এমন খবরে রবিবার রাত সাড়ে ৮ টার দিকে শার্শা থানা পুলিশ আচমকা তার বাড়িতে অভিযান চালিয়ে তার সামনে থেকে তাকে দেখতে আসা ৯ জন নেতা কর্মিকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে জানান তিনি ।

পুলিশের এমন ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে অবিলম্বে আটককৃতদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশের নাভারন সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান কে অবহিত করেন বলে জানান। এ ব্যাপারে জানার জন্য ১ অক্টোবর রবিবার রাতে দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম এর কাছে ফোন করে অসুস্থ হাসান জহিরের বাড়িতে দেখতে আসা বিএনপি নেতা কর্মিদে

র আটকের কারন কি ? জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম ফোন কেটে দেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, নাশকতা করতে একত্রিত হওয়ার খবর পেয়ে শার্শা বিএনপি নেতা হাসান জহিরের বাড়িতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্তিতি টের পেয়ে অনেক আসামী পালিয়ে যায়। তিনি বলেন এ সময় ঘটনা স্থল থেকে একটি পালসার মোটরসাইকেল, ৫ টি ককটেল, লোহার রড, বাঁশের লাঠি ও কিছু ইটের টুকরা জব্দ করা হয়েছে। তিনি বলেন সোমবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit