বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে। নিহত ইসমাইল নালিয়াকান্দা গ্রামের অলি মাহমুদ এর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে দেন ইসমাইল। অটো রিকশার ব্যাটারি চার্জ হয়ে গেলে সকালে চার্জার খুলতে যায়। এই সময় হঠাৎ সে তার মাকে বিদ্যুতের লাইন বন্ধ করতে বলে চিৎকার দেয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন গিয়ে দেখে মাটিতে পড়ে সে। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit