মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শিশু অধিকার সপ্তাহ ও কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়।এ উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের অংশগ্রহণ এক র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তেন আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, কৃষি কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, থানা ওসি উত্তম চন্দ্র দেব, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার প্রমুখ।বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তারাই একদিন এই দেশের নেতৃত্ব দিবে। তাই শিশুদের দেশ প্রেমিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জন করে নিজেকে বিশ্ব প্রতিযোগিতায় প্রস্তত করতে হবে। সে ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit