মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

আমি ভালো থাকলে তাদের কী সমস্যা, প্রশ্ন হৃদির

Reporter Name
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : তাসনুভা তাবাসসুম হৃদি একজন ব্লগার, উদ্যোক্তা, সংবাদ উপস্থাপক এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার। একটা সময় নিয়মিত লেখালেখি করলেও সময়ের পরিক্রমায় সেটা এখন অনিয়মিতই বলা চলে। সবসময় ইতিবাচক মনমাসিকতা নিয়ে চলা এই তরুণী নিজেকে আত্মনির্ভরশীল ভাবতেই পছন্দ করেন। নিজেকে নিজের পরিচয়েই পরিচিত করতে বিশ্বাসী। যদিও তার স্বামী একজন অভিনেতা, অভিনেতার স্ত্রী হিসেবে পরিচিতি পেতে কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে এ নিয়ে কটাক্ষেরও শিকার হতে হয় তাকে।

সম্প্রতি এসব বিষয় নিয়ে সোশ্যালে দীর্ঘ এক স্ট্যাটাস লেখেন তিনি। কিছু মানুষের প্রতি বিরক্তি প্রকাশ করে তাসনুভা হৃদি লেখেন, পরিচিতি পেতে নেগেটিভ কমেন্টকে প্রমোট করার মেয়ে আমি না। এসব নিতেও পারিনা। কিছু কিছু মানুষের মন মানসিকতা দেখে আমি সত্যিই জগৎটাকে অন্যভাবে চিনছি। এত নোংরা মানুষ যে দুনিয়াতে আছে, সোশ্যাল মিডিয়ায় না আসলে কল্পনাও করতে পারতাম না।

নিজেকে সাধারণ মেয়ে উল্লেখ করে তিনি লেখেন, আমি খুবই সাধারণ একটা মেয়ে, নিজের মতো কাজ করতাম। আইডিতে ১২ হাজার ফলোয়ার নিয়ে খুব ভালো ছিলাম। এখানে হয়তো আমার অনেক পুরোনো ফলোয়ারও আছেন। যারা আমার আবৃত্তি শুনতেন, নিউজ দেখতেন। বিয়ের পর হঠাৎ করেই অনেক কাজের অফার আসে। আর পাঁচজন সাধারণ মেয়ের মতো আমিও প্রমোশনের অফারগুলো নিতে শুরু করি। এখন আমি বেশ সফল একজন ব্র্যান্ড প্রমোটার। কিন্তু এটার আড়ালে নিজের পরিচয়টা যখন দেখছি হারিয়ে যাচ্ছে, বিষয়টা নেয়া খুবই কষ্টকর আমার জন্য।

আমি ভালো থাকলে তাদের কী সমস্যা, প্রশ্ন হৃদির

তিনি আরও লেখেন, কেউ যখন আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে, আমার হাজার কাজ, হাজার সার্টিফিকেট দেখিয়েও নিজের সেই পুরনো পরিচয় তাদেরকে মানাতে পারিনা। তখন আমি নিতেই পারিনা। আমি সংবাদ উপস্থাপনা করেছি, সেটা তারা মানে না। আমি ভালো আবৃত্তি করি বললেও দোষ। আমার স্কুল কলেজ, এমনকী ফেসবুকের বন্ধুরা সবাই জানে, আমি কি কি করেছি। তাও যখন কিছু মানুষ এসে আমাকে অযোগ্য বলে, আমি নিতেই পারি না।

বাহ্যিক দুনিয়া যে বাহ্যিক সৌন্দর্য্য দিয়ে বিচার করে, এটা আমি আগে জানতাম না। আমাকে তুলনা করে, আমার সৌন্দর্য্য নিয়ে প্রশ্ন তোলে। অথচ আমি যে আমার মতো সুন্দর এটা নিয়ে আমার কোনো সন্দেহই ছিল না। এখন আমারও মাঝে মাঝে সন্দেহ হয়। আমি খুব ধৈর্য্যশীল, মিষ্টভাষী মেয়ে। যতই চাই সবাই আমাকে পজিটিভ ভাবে দেখুক, তাদের হিংসা, বিদ্বেষ আমাকে ততই নিচে নামিয়ে দেয়। কনফিডেন্স ভেঙে দেয় আমার। আমি বুঝতেই পারলাম না, আমি ভালো থাকলে তাদের কী সমস্যা!

আমি ভালো থাকলে তাদের কী সমস্যা, প্রশ্ন হৃদির

সবশেষে এ তরুণী লেখেন, পুরনো সম্পর্ক নিয়ে না জেনে নিজের মনগড়া মন্তব্য করে তারা, তুলনা করে। এসব আমি আর নিতে পারিনা ভাই। ব্র্যান্ড প্রমোশন করছি ভালো লাগে তাই। কাউকে জোর করে আমার ভিডিও দেখতে বলছি না। তারা দেখবেও। বাজে কথাও বলবে। কি অদ্ভুত কলুষিত জাতি আমরা, কতটা নিচ আর জঘন্য। কেউ অপরাধী না হলেও তাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো। যদি সত্যিই আমার মন আয়নার মতো স্বচ্ছ হয়ে থাকে, আমি দোয়া করে যাচ্ছি আমাকে যা যা বলছেন, সব যেন আপনারা ফেরত পান। আর আমার কথা তখন মনে পড়ে। আমি কেউ না, তাতেই এই অবস্থা। যারা অনেক বড় বড় মানুষ, তারা যে আপনাদের কিভাবে সহ্য করে, আল্লাহ জানে।

 

 

কিউএনবি/আয়শা/০২ অক্টোবর ২০২৩,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit