বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

উলিপুরে ইউএনও’র বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৬০ Time View

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা’র বিদায়ী সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান কে বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পুরাতন কোর্টবিল্ডিং কার্যালয়ে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ প্রভাষক স.ম আল মামুন সবুজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও শোভন রাংসা, নবাগত ইউএনও নাহিদ হাসান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম মতুর্জা, মহারাণী স্বর্ণময়ী স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা লোকজ ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রতিন্দ্র প্রসাদে পান্ডে, সহ-সভাপতি তপন সেন গুপ্ত, ব্যবসায়ী নুরে আলম সিদ্দিকী, লেখক ও গবেষক আবু হেনা মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও শোভন রাংসাকে। এ সময় নবাগত ইউএনও নাহিদ হাসান খানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit