শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

ঢাবিতে ছাত্রলীগের ব্যঙ্গচিত্র মুছে এবার ছাত্রদলের গ্রাফিতি

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানকে নিয়ে আঁকা ছাত্রলীগের ব্যঙ্গচিত্র মুছে এবার “টেক ব্যাক বাংলাদেশ”  সহ বিভিন্ন গ্রাফিতি এঁকেছেন  ছাত্রদলের নেতাকর্মীরা‌।আজ ১ পহেলা অক্টোবর(২০২৩) রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দক্ষিণ নীলক্ষেত এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এই গ্রাফিতি আঁকেন।জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে ডাকসুতে ছাত্রদল মনোনীত সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে ঢাবির মধুর ক্যান্টিন, ডাকসু ক্যাফেটেরিয়া, কলা ভবন, টিএসসির পেছনের দেওয়াল, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে তারেক রহমান এবং বিএনপি কে নিয়ে ২১টি গ্রাফিতি আঁকা হয়। পরদিন ২৪ সেপ্টেম্বর  সকালে ছাত্রলীগের একদল শিক্ষার্থী ছাত্রদলের আঁকা সেই গ্রাফিতি মুছে দেয়। এরপর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দক্ষিণ নীলক্ষেত সহ ক্যাম্পাসের বিভিন্ন এরিয়ায় ব্যঙ্গচিত্র তৈরি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ সকালে ছাত্রলীগের আঁকা সেই ব্যঙ্গচিত্র মুছে তারেক রহমানকে নিয়ে গ্রাফিতি এঁকেছেন ছাত্রদলের কিছু নেতাকর্মী।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ,ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম-সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমন, ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, পল্লীকবি জসীমউদ্দিন হল ছাত্রদলের কর্মী সিফাত ইবনে আমিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit