শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

ভারত বিশ্বকাপে হামলার হুমকি খালিস্তানি নেতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার নাগরিক ও খালিস্তান আন্দোলনের নেতা শিখ হরদীপ সিং নিজ্জরের হত্যার বদলা নিতে বিশ্বকাপের আসরে হামলার হুমকি দিয়েছে ভারতে নিষিদ্ধ শিখ সম্প্রদায়ের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)। ভারতের বেশ কিছু গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে ওই সংগঠনের নেতা গুরপতবন্ত পান্নুন এক বার্তায় এই হুমকি দেন। তিনি বলেন, বদলা নেওয়া হবে। ৫ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে ইংরেজিতে দেওয়া পান্নুনের অডিও বার্তাটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অভিও বার্তায় তিনি বলেন, ‘৫ অক্টোবর থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে না, শুরু হবে বিশ্ব সন্ত্রাসবাদ কাপ।’পান্নুন ভারতে ১৬টি গুরুতর ফৌজদারি মামলার আসামি। সম্প্রতি পাঞ্জাবে তার বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার ওই ব্যবস্থা নেওয়ার পরেই তার এই অডিও বার্তা ভাইরাল হয়।

বিশ্বকাপের আসর ঘিরে এমনিতেই ভারতে নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট জোরদার করা হচ্ছে। বিশেষ করে গুজরাটে। সেখানে ভারত ও পাকিস্তানের খেলা হবে। পাকিস্তানি দল ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে। পান্নুনের এই হুঁশিয়ারির ফলে নিরাপত্তাব্যবস্থা ও সতর্কতা আরও বাড়ানো হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit