শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সেই সিনেমা থেকে বাদ পড়ছেন সায়ন্তিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে এসেই বিতর্কের মুখে দেশ ছেড়েছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। জায়েদ খানের সঙ্গে ‘ছায়াবাজ’ ছবিতে শুটিং করতে গিয়ে শুরু হয় বিতর্ক। সেখানে শুটিং সেটে কোরিওগ্রাফার অনুমতি না নিয়ে হাত ধরায় বিরক্ত হন সায়ন্তিকা। সেই কোরিওগ্রাফারের বদল চান তিনি। তার পর তিনি ও জাভেদ খান দুজনেই অভিযোগ করেন প্রযোজকের বিরদ্ধে।

প্রযোজক বলেন, ‘আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটি আমি একজন সিনেমার মানুষ হয়ে মেনে নেব না। কারণ আমার দেশকে অন্য দেশের মানুষ এসে ছোট করতে পারেন না। আজ মাইকেলকে অপমান করেছে, কাল পরিচালকের সঙ্গে করত, আরেক দিন হয়তো ইউনিটের অন্য কারোর সঙ্গে করত। সেটি হতে দেব না। এর সমাধান না হলে কাজ আর করব না, যা ক্ষতি হয় হবে।’

অন্যদিকে জায়েদ খান বলেন, ‘এই শুটিং এতটাই অব্যবস্থায় ভরা ছিল যে নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও আমি দিয়েছি। ১ লাখ ৩০ হাজার হোটেল বিল এসেছিল। প্রযোজক ৯৭ হাজার বিল দিয়ে চলে গেছে। বাকি টাকা আমি দিয়েছি। প্রযোজক প্রতিনিয়তই মিথ্যাচার করছেন। তার কথা ও কাজে মিল নেই।’

এ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, ‘৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাড়া বুঝিয়ে দিয়ে আমরা ঢাকা চলে এসেছি। এর পর শুনেছি, ৭ সেপ্টেম্বরও কারা যেন ছিলেন হোটেলে। সেই টাকা তো আমি দেব না। কারণ আমার শুটিং প্যাকআপ হয়েছে ৬ সেপ্টেম্বর। আর জায়েদ খানকে নায়িকার ড্রেস দিতে হবে কেন? আমি সায়ন্তিকার ড্রেস বাবদ আলাদা ৫০ হাজার রুপি দিয়েছি। পারিশ্রমিকের মধ্যেই জায়েদ খানের ড্রেসের টাকা ধরা হয়েছে। এত সব মিথ্যাচার আর নিতে পারছি না। এই ছবির কাজ আর করব না। যদি করিও, সায়ন্তিকাকে বাদ দিয়ে দেশি শিল্পী নিয়ে নতুন করে এই ছবির কাজ শুরু করব।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit