বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

এশিয়াডে অংশ নিতে সাইফরা চীন যাচ্ছেন কাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে অংশ নিতে আগামীকাল চীনের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তার আগে আজ চূড়ান্ত দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেমসে ১৫ সদস্যের বাংলাদেশ দলটির নেতৃত্বে রয়েছেন সাইফ হাসান। সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই দলের আরও বেশ ক’জন আছেন এশিয়ান গেমসের দলে।

পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, জাকির হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডলকে রাখা হয়েছে এ টুর্নামেন্টেও। ইমার্জিং এশিয়া কাপের রিজার্ভ দলে থাকা সুমন খান ও হাসান মুরাদও আছেন মূল দলে। সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈমকে রাখা হয়নি। তবে আফিফ হোসেন, ইয়াসির আলী ও রিশাদ হোসেন যাচ্ছেন এশিয়াডে।

নারীদের মতো পুরুষ ইভেন্টেও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাংলাদেশ নারী দল এবারের গেমসে ব্রোঞ্জ জিতেছে।

পুরুষ ক্রিকেট ইভেন্টে ২০১০ সালে স্বর্ণ ও ২০১৪ সালে ব্রোঞ্জ জিতে বাংলাদেশ। ২০১৮ সালে এশিয়ান গেমসে ক্রিকেট হয়নি। এক আসর পর আবারও ক্রিকেট ফিরেছে এবার।

এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল

সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী, নাহিদ রানা, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন ও রিশাদ হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit