বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

বিশ্বকাপ শুরুর আগে দেশে ফিরলেন বাভুমা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগেই ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন দলটির অধিনায়ক তেম্বা বাভুমা। জানা গেছে, পারিবারিক কারণে দেশে ফিরতে হয়েছে তাকে। ফলে ২৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও ২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

প্রোটিয়াদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর, সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ তাদের। এই ম্যাচের আগে বাভুমা দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।

এমনিতেই আনরিখ নরকিয়া ও সিসান্দা মাগালাকে চোটের কারণে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নরকিয়ার পিঠের চোট, বাঁ হাঁটুর চোটে বাদ পড়েছেন মাগালা। এর মধ্যে বাভুমার দেশে ফিরে যাওয়া দলটির জন্য শঙ্কারই।

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টন ডি’ককের সঙ্গে ওপেন করেন বাভুমা। তিনি না থাকায় প্রস্তুতি ম্যাচে রিজা হেনড্রিক্সকে ওপেন করতে দেখা যেতে পারে। বাভুমার অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit