শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

উঠান ঝাড়ু দিচ্ছিল ১২বছরের শিশু কন্যা জাইমা, হঠাৎ পিছন থেকে ধরে আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নজরুল

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া জাইমা (ছদ্মনাম) নামে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ষাটোর্ধ নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।  এ ঘটনায় কালীগঞ্জ  থানায় ওই শিশুর বাবা একটি অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত নজরুল ইসলাম ওই উপজেলার কাকিনা ইউনিয়নের রাজবাড়ী  এলাকার মৃত ইসহাক আলীর পুত্র। পরিবার ও অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে নজরুল ইসলাম ওই শিশু কন্যা জাইমাকে বিরক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের লোকজন  জানার পর তার বাবা নিজেই মেয়েকে স্কুলে আনা নেয়া করেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শিশু জাইমা ঘর ঝাড়ু দেয়ার পর বাহিরের উঠান ঝাড়ু দিতে যায়। এসময় নজরুল ইসলাম পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে মুখ চেপে ধরে জোর করে বাড়ির পিছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটির আত্মচিৎকারে এলাকাবাসী নজরুল ইসলামকে আটক করলে পরে কৌশলে সে পালিয়ে যান।  

এ বিষয়ে কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু জানান, মেয়ের বাবা-আমার কাছে এসে ছিলেন। বিষয়টি যেহেতু নারী শিশু নির্যাতন তাই আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার আর পরামর্শ দিয়েছি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit