শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট,প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত হতে  বিজিবি আটককৃত সাড়ে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে বিজিবি প্রশিক্ষন মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন।লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি প্রশিক্ষণ মাঠে  এ ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে:কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

 

এ সময় ভারতীয় ফেন্সিডিল, গাঁজাসহ ৪ কোটি ৪৭ লক্ষ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজিবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দেশ ও জাতি গঠনেও কাজ করছে। চোরাচালান রোধ,মাদককারবারীদের আটক সহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।তাছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ বিভাগের কর্মকর্তাগন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ সুশীল সমাজের নাগরিক,  সাংবাদিক, শিক্ষার্থী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit