রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

বেগম জিয়ার মুক্তি আর চাই না, মুক্ত করবো: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা এখন আর বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, তাকে মুক্ত করবো। দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত করে, জনগণকে দুঃশাসনের হাত থেকে রক্ষা করার মাধ্যমে বেগম খালেদা জিয়াকেও মুক্ত করবো। তিনি বলেন, গত ১৫ বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ আজ মাঠে নেমে এসেছে। আমরা বলছিনা যে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানান। বলছি না যে আমাদের মন্ত্রী বানান। আমরা বলছি, আমাদের ভোটের অধিকারটা দেন। ভোটের অধিকার চাইলেই পোশাকধারীরা আমাদের পেছনে লেগে যাচ্ছে। এ যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের শোষণ ও শাসন করছে। স্পষ্ট করে বলতে চাই আমরা কারও রাজত্বে বসবাস করি না।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক খালি হয়ে গেছে। রিজার্ভ নাই। সমস্ত কিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ডলারের দাম বেড়ে গেছে। আমদানি বন্ধ হয়ে যাবে। অনেক সমস্যায় পড়ে যাবে দেশ। মির্জা আব্বাস বলেন, জনগণের লুট করা টাকা ফেরত নিয়ে আসেন। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করে সংসদ ভেঙে দিয়ে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিন। বেগম খালেদা জিয়ার মুক্তি দিন। জনগণ মাফ করলেও করতে পারে। 

বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ চলাকালে আজ যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাট, যশোর সদরের মুড়লী ও অভয়নগর থানার নওয়াপাড়ায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। ঝিনাইদহ থেকে মাগুরা হয়ে বেলা ২টায় রোডমার্চ যশোরের পুলেরহাটে পৌঁছায়। সেখানে সভা শেষে বিকেল চারটায় যশোর শহরের মুড়লি মোড়ে সভায় বক্তৃতা করেন নেতৃবৃন্দ। এসব পথসভা দৃশ্যত জনসভায় রূপ নেয়। শত শত মানুষ রাস্তার দুপাশে দাড়িয়ে রোডমার্চকে স্বাগত জানায়। সভাগুলোতে মির্জা আব্বাস ছাড়াও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ বক্তৃতা করেন। 

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পাশ্চাত্যের গণতন্ত্রের রীতিনীতি মেনে এখন আন্দোলন করছি। কিন্তু যেখানে সার্জারি দরকার সেখানে বছরের পর বছর হোমিওপ্যাথি ডোজ দিলে কাজ হবে না। এখন মার দিতে আসলে পাল্টা মার দিতে হবে। সুতরাং এখন থেকে আন্দোলন হবে ডু অর ডাই। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে আমরা মুক্ত করতে চাই। দেশ যদি মুক্ত হয়, জনগণ যদি মুক্ত হয়, বেগম খালেদা জিয়াও মুক্ত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit