বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ঐশ্বরিয়া-শাহরুখের সম্পর্ক নিয়েও সন্দেহ করে সালমান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক : সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে সম্পর্ক বেশিদিন টেকেনি। এর কারণ হিসেবে ঐশ্বরিয়া বারবার সালমান খানকেই দায়ী করে এসেছেন। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমা থেকে এ জুটির সম্পর্ক।

কোনো পুরুষের সঙ্গে সামান্য ঘনিষ্ঠতা দেখলেই সালমান খান মনে করতেন তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন ঐশ্বরিয়া। এ তালিকা থেকে বাদ রাখেননি বন্ধু শাহরুখ খানকেও। সেই সময় তাদের সম্পর্কের সাক্ষী ছিলেন এমন অনেকেই এ কথা বলেছেন।  

তারা বলেন, সালমান খানের আচরণের কারণেই ঐশ্বরিয়া বাধ্য হয়েছিলেন এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। এজন্য রীতিমতো সমস্যায় পড়তে হতো ঐশ্বরিয়াকে। ফলে এই বিশ্বসুন্দরীর হাত থেকে ফসকে যেত একের পর এক ছবির প্রস্তাব। 

তারা আরও বলেন, শুটিং সেটে থাকলেও যখন তখন ঐশ্বরিয়াকে নিতে চলে আসতেন সালমান খান। এ কারণে অনেক প্রযোজনা সংস্থাকে বেজায় সমস্যার মুখে পড়তে হয়েছিল। এ কারণে ‘চলতে চলতে’ ছবি থেকে বাদ পড়তে হয়েছিল ঐশ্বরিয়াকে। 

শটের মাঝখানে সালমান খানের সঙ্গে বেরিয়ে যেতে রাজি না হওয়ায় তার গালে চড়ও মেরেছিলেন ভাইজান। ঘটনাস্থলে উপস্থিত শাহরুখ খান সেদিন প্রতিবাদ করেছিলেন। পরে এ সমস্যা নিয়ে তিনি সিনেমা এগিয়ে নিতে পারবেন না অনুমান করে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। পরে এ সিনেমার প্রস্তাব পৌঁছে যায় রানি মুখার্জির কাছে। এসব কথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। 

যেদিন সালমান খান ‘হিট অ্যান্ড রান’ কেসে জড়িয়ে পড়েন, তার আগে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, সালমান খান তাকে শাহরুখ খানের সঙ্গে সন্দেহ করছেন। নিজের সন্দেহের বসে বারবার নিজের ক্ষতিও করেছেন। 

ঐশ্বরিয়া বলেন, কিন্তু এ তালিকায় অভিষেক বচ্চনের নাম এলেও তাকে গুরুত্ব দেননি ভাইজান। হয়তো ভাবতেই পারেননি। 

 

কিউএনবি/অনিমা/২৬ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০৩ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit