মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বিএনপি নিজেদের জন্য যায়, খালেদা জিয়ার জন্য আদালতে যায় না: কামরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৫ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের তারানগরে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। কামরুল ইসলাম বলেন, ‘জিনিসপত্রের দাম কম রাখতে সরকার নিরন্তর চেষ্টা করছে। নিত্যপণ্যের দামের এ অবস্থা সাময়িক। আশা করি, খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।’

দেশের উন্নয়নকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, আমেরিকা একত্রিত হয়ে ষড়যন্ত্রে যোগ দিয়েছে। তারা দেশকে পেছনে নিয়ে যেতে চায়। দেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি নিশ্চয়তা দেন।

বিদেশি শক্তি তাদের স্বার্থে স্যাংশন দেয় জানিয়ে কামরুল বলেন, ‘আমেরিকা স্যাংশন দিয়ে ইরাক, আফগানিস্তান, লিবিয়াকে ধংস করেছে। সেই দেশটি এখন বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের ধুয়া তুলছে। এইসব অপতৎপরতা বাংলাদেশে চলবে না।’
 
উঠান বৈঠকে কামরুল ইসলাম গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে এবং দেশকে এগিয়ে নিতে চাইলে আবারও শেখ হাসিনাকে ভোট দিতে সবার প্রতি অহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit