মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোপা জিতে যে কারণে অশ্বিনকে ধন্যবাদ দিলেন তাহির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৫ সেপ্টেম্বর) সিপিএলের ১১তম আসরের ফাইনালে শুরুতে বোলিং করে ত্রিনবাগো নাইট রাইডার্সকে মাত্র ৯৪ রানে গুঁড়িয়ে দেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটের সহজ জয় পেয়ে যায় তাহিরের দল।

সহজ জয়ে দলের অন্যতম কারিগর তাহির। দুর্দান্ত স্পিন বোলিংয়ে ত্রিনবাগোর শক্তিশালী ব্যাটিং লাইনে ধস নামিয়েছেন এই লেগ স্পিনার। আর সামনে থেকে নেতৃত্ব দেয়ার ব্যাপারটা তো ছিলই। সবমিলিয়ে গায়ানার প্রথম শিরোপা জয়ে বেশ বড়সড় অবদান রেখেছেন তাহির। অথচ টুর্নামেন্ট শুরুর আগেও তার অধিনায়কত্ব নিয়ে অনেকেই হাস্যরস করেছেন। ফাইনাল জেতার পর সেসব বিষয় নিয়ে মুখ খুললেন তাহির।
 
তিনি বলেন, ‘এই সুন্দর ফ্র্যাঞ্চাইজি ও সুন্দর মানুষদের হয়ে খেলার অভিজ্ঞতা দারুণ। তারা সবসময় আমাদের সমর্থন করেছে। প্রতিযোগিতার শুরুতে সবাই রসিকতা করছিল যে আমি অধিনায়ক হয়েছি। অবশ্য এই জিনিসগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি সেই ব্যক্তিদের ধন্যবাদ জানাতে চাই যারা এটি বলেছিল।’
 
টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই তাহিরের অধিনায়কত্ব নিয়ে হাস্যরস করলেও একজন তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। শিরোপা জয়ের পর তাই অশ্বিনকে ধন্যবাদ জানাতে ভোলেননি তাহির।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রথম কোয়ালিফায়ার হেরেছি। এরপর জিতে ফাইনালে পা রেখেছি। যেভাবে আমরা প্রতিযোগিতায় ফিরে এসেছি এটা নিয়ে ফাইনালের আগে আমারা কথা বলেছিলাম। আমি অশ্বিনকে ধন্যবাদ জানাতে চাই। প্রতিযোগিতার আগে তিনি বলেছিলেন যে আমরা এটি করতে পারব।’

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit