মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ঢাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ব ফার্মাসিস্টস্ দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ২৫ সেপ্টেম্বর (সোমবার ) সকালে ফার্মেসী লেকচার থিয়েটার সংলগ্ন চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ এবং ফার্মেসী বিভাগ যৌথভাবে এসব কর্মসূচি আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ফার্মেসী লেকচার থিয়েটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুুদ কামাল প্রধান অতিথি এবং ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহ এমরান, ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ জহির রায়হান ও ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য ফার্মাসিস্টদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদের শিক্ষার্থীদের দক্ষ ফার্মাসিস্ট হিসেবে গড়ে উঠতে হবে এবং স্বাস্থ্যখাতের গুণগত মান উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুুদ কামাল ওষুধের নতুন প্যাটার্ন উদ্ভাবনের জন্য ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণামনস্ক হতে হবে এবং জাতিকে নতুন কিছু দেয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে।

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit