রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

হামলায় কৃষ্ণসাগরীয় রুশ বহরের কমান্ডার নিহত!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল ভিক্টর সোকোলভ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইউক্রেন শুক্রবার সেভাস্টুপোলে ওই হামলা চালিয়েছিল।

ইউক্রেনের স্পেশাল অপারেশন্স ফোর্স সোমবার জানায়, ‘রাশিয়ার কৃষ্ণসাগরীয় বহরের সদরদফতরে হামলার পর ৩৪ অফিসার নিহত হন। এদের মধ্যে রুশ কৃষ্ণসাগরীয় বহরের কমান্ডারও রয়েছেন।’ তিনি আরো বলেন, এছাড়া ওই হামলায় আরো শতাধিক রুশ সৈন্য আহত হয়েছে।

রাশিয়ার কৃষ্ণসারগীয় সদরদফতর সেভাস্টুপোল হলো ক্রিমিয়া উপদ্বীপের ওপর বৃহত্তম নগরীগুলোর অন্যতম। রাশিয়া এটি ২০১৪ সালে দখল করে নেয়।

ইউক্রেনের দাবিটি সিএনএন নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করতে পারেনি।

বিষয়টি সম্পর্কে জানার জন্য সিএনএন যোগাযোগ করেছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে। মস্কো জানিয়েছে, ইউক্রেনের ওই হামলায় একজন সৈন্য নিখোঁজ রয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন আব্রাসম ট্যাঙ্ক তার দেশে পৌঁছেছে। তিনি জানান, এসব ট্যাঙ্ক এখন সামরিক বাহিনীতে কাজে লাগানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

জেলেনস্কি এক টেলিগ্রাম বিবৃতিতে বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রী রুসটেম উমারভের কাছ থেকে সুখবর এসেছে। আব্রামস ইতোমধ্যেই ইউক্রেনে চলে এসেছে। আমি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের মিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি! আমরা নতুন চুক্তির অপেক্ষা করছি, সরবরাহের ভূগোল বাড়ানোর চেষ্টা করছি।’

সূত্র : সিএনএন

কিউএনবি/বিপুল/২৫.০৫.২০২৩/ রাত ১০.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit