রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

কাটল জট, ভারতীয় ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ভিসা সমস্যা অবশেষে মিটে গেল। ওয়ানডে বিশ্বকাপ খেলতে বুধবার ভারতে যাওয়ার কথা পাকিস্তানের। তবে ভিসা জটিলতার কারণে সবকিছুই ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত জট কেটেছে। ভারতীয় ভিসা মিলে গেছে বাবর আজমদের। যদিও এখনো বাবররা ভারতীয় ভিসা হাতে পাননি।

বেশ কিছু দিন ধরেই ভিসা সমস্যায় ভুগছিল পাকিস্তান। বিশ্বকাপ খেলতে আসবেন বাবররা। অন্য সব দেশ ভিসা পেলেও পাকিস্তানের পেতে দেরি হয়। সেই সমস্যার কারণে দুবাই গিয়ে বিশেষ প্রস্তুতিও করতে পারেননি বাবররা। দুবাইয়ে দু’দিন থাকার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেটা হয়নি। বুধবার লাহোর থেকে দুবাই গিয়ে হায়দরাবাদে আসবে পাকিস্তান। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাবরদের।

সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসির কাছে অভিযোগ জানানো হয়। তার পরেই ভিসা সমস্যা মিটেছে বলে সূত্রের খবর। সোমবার শেষ মুহূর্তে ভিসার অনুমতি পাওয়া গেছে। যদিও এখনও সেই ভিসা হাতে পাননি বাবররা। মঙ্গলবার তা পেতে পারেন ক্রিকেটাররা।

শুরুতে ভিসা না পাওয়ায় পাকিস্তানের প্রস্তুতিতে প্রভাব পড়েছে। দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে। ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ভারতে খেলতে আসার ভিসার জন্য এখনও অপেক্ষায় ছিলেন বাবররা। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। 

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit