রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

‘আপন বোন’ না হওয়াতেই বিয়েতে আসেননি প্রিয়াঙ্কা!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ Time View

বিনোদন ডেস্ক : আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা ও বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ে সম্পন্ন হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) জমকালো এ বিয়ের উৎসবে শত শত অতিথি উপস্থিত হয়েছিলেন। বিয়ের আসরে ছিলেন পরিবার ও আত্মীয় স্বজনও। কিন্তু বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। 

এতে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। কেন বোনের বিয়েতে অনুপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা? এমনও প্রশ্ন তোলেন কেউ কেউ। কাজের ব্যস্ততার কারণে না আসতে পারায় অনেক নেটিজেন প্রিয়াঙ্কাকে করেছেন ট্রল। লিখেছেন, পরিণীতি কাজিন। আপন বোন নয়। তাই এমনটি হলো। অন্য আরেক নেটিজেন লিখেছেন, নিজের বোনের বিয়ে হলে কাজের ব্যস্ততায় এমনটা করতে পারতেন প্রিয়াঙ্কা?
 
 
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি ফার্ম থেকে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ওই ভিডিও দেখে নেটিজেনরা নিশ্চিত হন সত্যি বোনের বিয়েতে আসছেন না সাবেক এ বিশ্ব সুন্দরী।
 
ওই একই দিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বোন পরিণীতিকে উদ্দেশ করে প্রিয়াঙ্কা একটি স্টোরি পোস্ট করেন। সেখানে প্রিয়াঙ্কা লেখেন, আমি আশা করি তোমার জীবনের এই বিশেষ দিনে তুমি দারুণ খুশি আর শান্ত রয়েছো আমার সোনা বোন… সবসময় আমার শুভেচ্ছা আর ভালোবাসা তোমার সঙ্গে রয়েছে। নতুন শুরু…।
 
বিয়ের আগে ও পরের দিন অর্থাৎ  ২৩ ও ২৫ সেপ্টেম্বর প্রিয়াঙ্কার স্বামী আমেরিকান সিঙ্গার নিক জোনাসের ‘জোনাস ব্রাদার্সদের কনসার্ট’-র শিডিউল ছিল। তাই কাজের ব্যস্ততার পাশাপাশি স্বামীকে ছাড়া ছোট বোনের বিয়ের আসরে উপস্থিত হতে চাননি প্রিয়াঙ্কা।
 
তবে পরিণীতির মন খারাপের কিছু নেই। ব্যস্ততা কাটিয়ে হবু দম্পতিকে ঠিকই একসঙ্গে দেখতে আসতে পারেন নিক-প্রিয়াঙ্কা তারকা দম্পতি। উল্লেখ্য, বিয়ের আসরে অনুপস্থিত থাকলেও মেয়ে মালতিকে নিয়ে কাজিন প্রিয়াঙ্কা আমেরিকা থেকে উড়াল দিয়ে বোন পরিণীতির বাগদান অনুষ্ঠানে ঠিকই অংশ নিয়েছিলেন। আশীর্বাদ করেছিলেন নতুন এ জুটিকে। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit