শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

সৌদিতে আরও ১৫০৫৪ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত এক সপ্তাহে প্রায় ১৫ হাজার ৫৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী নয় হাজার ৫৩৮ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী তিন হাজার ৬৯৪ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী এক হাজার ৮২২ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেয় বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনও ধরনের সহায়তা প্রদান করে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit