রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

১৮ দিনেই হাজার কোটির ক্লাবে জওয়ান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

বিনোদন ডেস্ক : মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে ‘জওয়ান’। মাত্র ১৮ দিনেই হাজার কোটির ক্লাবে প্রবেশের মধ্য দিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন পর্যন্ত শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জওয়ান’।

হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে-এর রেকর্ড ৭৫ কোটি রুপি। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৩০০, ৪০০ ও পাঁচশ কোটির ঘরে প্রবেশ করা প্রথম সিনেমা জওয়ান এবং বিশ্বব্যাপী ১ হাজার কোটির ঘরে প্রবেশ করা সিনেমার মধ্যেও এটি প্রথম।

এরমধ্য দিয়ে শাহরুখ খানই প্রথম নায়ক যিনি একই বছরে দুটি হাজার কোটির সিনেমা দিয়েছেন। স্যাকনিলের সূত্রে, রবিবারেই জওয়ান বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি অতিক্রম করেছে এবং শুধু ভারতেই এটি আয় করেছে ৫৬০.৮৩ কোটি রুপি।

শাহরুখের এমন মাইলস্টোন অর্জনে সাধুবাদ জানিয়ে চলচ্চিত্র বিশ্লেষক রমেশ বালা লেখেন, ‘শাহরুখই ভারতের প্রথম তারকা যার ১ হাজার কোটির ক্লাবে দুটি সিনেমা রয়েছে! একই ক্যালেন্ডার ইয়ারে দুই সিনেমা দিয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন যা দীর্ঘ সময় রেকর্ড হয়ে থাকবে।’

শাহরুখের ‘পাঠান’ হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছিল ২৭ দিনে। অন্যদিকে শুধু ভারতে আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, ৫৮ দিনে। সেই রেকর্ড ভেঙে মাত্র ১৮ দিনেই হাজার কোটির ক্লাবে ‘জওয়ান’।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরও রয়েছেন দিপিকা পাডুকোন, সঞ্জয় দত্ত, প্রিয়মণি, সঞ্জীতা, সানিয়া মালহোত্রা, লেহের খান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit